We currently don't have news in this language. Please choose another language.
SBI Recruitment : স্টেট ব্যাঙ্কে প্রচুর চাকরি, ১,৫০০ পদে নিয়োগ, কী যোগ্যতা লাগবে, আবেদনের শেষ তারিখ কবে ?
Jobs In State Bank Of India : ব্যাঙ্কিং সেক্টরে চাকরি (Bank Jobs) করতে চাইলে আপনার জন্য রয়েছে সুখবর। এবার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) দিচ্ছে বহু পদে চাকরির সুযোগ। ২০২৬-২৭ বর্ষের জন্য প্রভেশনারি অফিসার (PO) পদে নিয়োগের অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করেছে কর্তৃপক্ষ। ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, মোট ১,৫০০টি শূন্যপদে (SBI Recruitment) যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে।
আবেদনের শেষ তারিখ কত
ব্যাঙ্কের এঅই রেজিস্ট্রশন প্রক্রিয়া ১৮ জুন, ২০২৬ থেকে অনলাইনে শুরু হয়ে গেছে। এই প্রক্রিয়া চলবে আগামী ৮ জুলাই, ২০২৬ পর্যন্ত। একটা বিষয় চাকরিপ্রার্থীদের মনে রাখতে হবে, এই পদে চূড়ান্তপর্বে নির্বাচিত প্রার্থীদের ভারতের যেকোনও প্রান্তে পোস্টিং দেওয়া হতে পারে।
আবেদন করার শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা
শিক্ষাগত যোগ্যতা: এই পদে চাকরির ক্ষেত্রে যেকোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে যে কোনও বিভাগে স্নাতক (Graduation) পাশ প্রার্থীরা আবেদন করতে পারবেন। যারা স্নাতক স্তরের শেষ বর্ষে (Final-year) পড়ছেন, তারাও শর্তসাপেক্ষে আবেদন করার সুযোগ পাবেন।
কত বয়সসীমা হতে হবে : একটা বিষয় চাকরিপ্রার্থীদের অবশ্যই মাথায় রাখতে হবে, ১ এপ্রিল, ২০২৬ তারিখের হিসেবে প্রার্থীর বয়স অবশ্যই ২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত বিভাগের (SC/ST/OBC/PwBD) প্রার্থীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় থাকবে।
| পর্যায় / প্রক্রিয়া | সম্ভাব্য সময় |
| অনলাইন আবেদন ও ফি জমা | ১৮ই জুন থেকে ৮ জুলাই, ২০২৬ |
| প্রিলিমিনারি পরীক্ষার অ্যাডমিট কার্ড | জুলাইয়ের ২য় বা ৩য় সপ্তাহ, ২০২৬ |
| ফেজ-১: প্রিলিমিনারি পরীক্ষা | আগস্ট, ২০২৬ |
| প্রিলি পরীক্ষার ফলাফল | আগস্ট / সেপ্টেম্বর, ২০২৬ |
| ফেজ-২: মেইনস পরীক্ষা | সেপ্টেম্বর, ২০২৬ |
| সাইকোমেট্রিক টেস্ট, গ্রুপ এক্সারসাইজ ও ইন্টারভিউ | অক্টোবর / নভেম্বর, ২০২৬ |
| চূড়ান্ত ফলাফল প্রকাশ | নভেম্বর / ডিসেম্বর, ২০২৬ |
মনে রাখবেন: এই ক্ষেত্রে পুরো নিয়োগ প্রক্রিয়াটি মূলত তিনটি ধাপে সম্পন্ন হবে। এর মধ্যে থাকছে- প্রিলিমিনারি পরীক্ষা, মেইনস পরীক্ষা এবং শেষ ধাপে সাইকোমেট্রিক টেস্টের সাথে গ্রুপ এক্সারসাইজ ও ইন্টারভিউ।
কীভাবে আবেদন করবেন ?
আগ্রহী ও যোগ্য প্রার্থীদের স্টেট ব্যাঙ্কের অফিসিয়াল পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। নীচে আবেদনের সহজ পদ্ধতি দেওয়া হল:
১ প্রথমে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট sbi.co.in/careers বা sbi.bank.in-এ যান।
২ হোমপেজে থাকা "SBI PO Recruitment 2026" লিঙ্কে ক্লিক করুন।
৩ আপনার বৈধ ইমেল আইডি এবং মোবাইল নম্বর ব্যবহার করে নতুন রেজিস্ট্রেশন করুন।
৪ এরপর আবেদনপত্রটি (Application Form) মনোযোগ সহকারে পূরণ করুন।
৫ নির্দিষ্ট সাইজ অনুযায়ী আপনার পাসপোর্ট সাইজ ছবি, স্বাক্ষর এবং প্রয়োজনীয় নথিপত্র আপলোড করুন।
৬ অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে আবেদন ফি জমা দিন।
৭ ফর্মটি সম্পূর্ণ সাবমিট করার পর ভবিষ্যতের রেফারেন্সের জন্য কনফার্মেশন পেজটি ডাউনলোড এবং প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দিন।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Education. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
ABP Ananda